নাঙ্গলকোটে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবতীর লাশ | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবতীর লাশ

28 December 2023, 10:49:40

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর মাজার সংলগ্ন এলাকায় রেলপথের ১১৯/০ নং পিলারের পাশে অজ্ঞাত যুবতীর কয়েক টুকরো লাশ দেখতে পায় স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা ওই রেলপথের পাশ দিয়ে যাওয়ার সময় টুকরো টুকরো লাশ দেখতে পেয়ে লাকসাম জিআরপি থানা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা ৪ নং কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে রাত পৌনে ৮টার দিকে লাকসাম জিআরপি থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লাকসাম জিআরপি থানা পুলিশের অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন , খবর পেয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করা যায়নি।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত