কুমিল্লা ১০ আসনে বাংলাদেশ কংগ্রেসের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার-
৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ ( নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির দলীয় মনোনীত (ডাব) প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বাধা প্রদান, প্রচার মাইক ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কামারুজ্জামান বাবলু।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নাঙ্গলকোট রেলক্রসিংয়ের পুর্ব পাশে নির্বাচনবিরোধী মিছিল নিয়ে আসা বিএনপির নেতা- কর্মীরা ডাব প্রতীকের প্রচার গাড়ী ও প্রচারণার কাজে থাকা কর্মীদের মারধর এবং মাইক ও সিএনজি ভাঙচুর করে। এসময় দুজন আহত হয়।
আহতরা হলেন, উপজেলার মৌকারা ইউনিয়নের বেরুই গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র ওমর ফারুক (৪০) ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন ঝাটিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র নয়ন মিয়া (৩৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত