কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি ফিরোজ, সম্পাদক আতিক, সাংগঠনিক সম্পাদক বাবু

কুমিল্লা প্রতিনিধি-
কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া এবং সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
রোববার (৩০ জুন) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্য ও চারজন উপদেষ্টা নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), সহ সাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারী (জাগো নিউজ ২৪), সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু (দৈনিক আমাদের কুমিল্লা), অর্থ সম্পাদক ফজলুল হক জয় (দৈনিক নবচেতনা ও রূপসী বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ আজগর (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন)।
নির্বাহী সদস্য হলেন, সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), হুমায়ুন কবির জীবন (নিউজ ২৪), মো. আবদুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা) আহসান হাবীব পাখি (আনন্দ টেলিভিশন)।
কমিটির উপদেষ্টা- এম সাদেক (প্রথম আলো), মোহাম্মদ মাসুদ মজুমদার (যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (নয়াদিগন্ত) ও মাসুদ রানা জুয়েল (প্রথম আলো)।
কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাদিক হোসেন মামুন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন। উক্ত কমিটি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত