কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যমুনা টিভির দুই সাংবাদিক লাঞ্ছিত | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যমুনা টিভির দুই সাংবাদিক লাঞ্ছিত

19 October 2023, 3:15:03

কুমিল্লা প্রতিনিধ-

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন নির্যাতনের শিকার সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চীফ রফিকুল ইসলাম খোকন চৌধুরী ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসান। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গেলে ভিডিও ধরনের বাধা দেয় আবু জাফর সানি নামে এক চিকিৎসক। এসময় রিপোর্টার তাকে অনুরোধ করেন তারা যে অসহায় শিশুর চিকিৎসা দিচ্ছেন, তার একটু ভিডিও ধারণ করার। তাতেও বাধা দেন ডাক্তার আবু জাফর সানি ও তার লোকজন। পরে তারা ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ রফিকুল ইসলাম খোকন চৌধুরী ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসানকে লাঞ্চিত করে হাসপাতাল থেকে বের করে দেয়।
এবিষয়ে কথা বলতে হাসপাতালের পরিচালক আজীজুর রহমান সিদ্দিকীকে ফোন করা হলে তিনি প্রথমে ঘটনা শুনে সরকারি অনুষ্ঠানে আছেন বলে জানান। পরবর্তীতে তিনি জানান লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত