দেড় ঘন্টা রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লা-১০ মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রেল পথ অবরোধ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেয়ায় তার কর্মী ও সমর্থকরা বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা উপজেলা সদরের প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে দীর্ঘ সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তখন বিএনপির সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে নৌকার পক্ষে কাজ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সব সময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে।
তারা আরও বলেন, আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত