ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন | সংবাদ প্রতিক্ষণ

ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন

30 January 2026, 9:21:21

নাঙ্গলকোটে (কুমিল্লা) প্রতিনিধি –

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গভর্ণিং বডির সাবেক সভাপতি আবু হানিফ বিএসসি বিএড এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার মো: আনিছুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। বক্তব্য রাখেন, মন্তলী হাই স্কুল সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, সমাজ সেবক শাহ আলম মানিক, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান।
এ সময় বিদ্যালয়েরশিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। সার্বিকভাবে অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত