বেতন না পেয়ে চাকরি ছাড়লেন পাকিস্তানি কোচ | সংবাদ প্রতিক্ষণ
Home / খেলাধুলা, চিত্র-বিনোদন / বিস্তারিত পড়ুন

বেতন না পেয়ে চাকরি ছাড়লেন পাকিস্তানি কোচ

19 May 2023, 12:00:45

২০২১ সালের ডিসেম্বর থেকে পাকিস্তান হকি দলের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সেইগফ্রেড আইকমানছবি: টুইটার
টানা ১২ মাস বেতন না পাওয়ায় পদত্যাগ করেছেন পাকিস্তান হকি দলের কোচ সেইগফ্রেড আইকমান। নেদারল্যান্ডসের এই কোচ পদত্যাগের কারণ হিসেবে বেতনের কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।

২০১৮ সালে জাপানকে এশিয়ান গেমসে সোনার পদক এনে দেওয়া আইকমান পাকিস্তানের দায়িত্ব নেন ২০২১ সালের ডিসেম্বরে। চুক্তির মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত। তবে এখন পর্যন্ত ১৭ মাস দায়িত্ব পালন করলেও বেশির ভাগ সময়ই বেতন পাননি।

বেতন আটকে যাওয়ায় পাঁচ-ছয় মাস ধরে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন আইকমান। জানুয়ারিতে দ্য ডনকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুত বেতন না পেলে পরের মাসে চাকরি ছাড়ার হুমকিও দেন। পরবর্তী সময়ে পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি ও পাকিস্তান স্পোর্টস বোর্ডের মহাপরিচালক থেকে শুরু করে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যোগাযোগ করেন। কোনো সমাধান না পাওয়ায় শেষ পর্যন্ত চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত