নাঙ্গলকোটকে স্বতন্ত্র আসন হিসেবে পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটকে স্বতন্ত্র আসন হিসেবে পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান

10 August 2025, 10:48:01

নাঙ্গলকোট (কুমিল্লা ) প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাকে স্বতন্ত্র আসন হিসেবে পুনর্বহালের দাবিতে ঢাকা নির্বাচন কমিশন কর্মকর্তার নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে।রোববার (১০ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশন কর্মকর্তার নিকট এ স্মারকলিপি জমা প্রদান করা হয় ।

এই সময় উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জামাল উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল হাকিম, আব্দুল মান্নান ভূঁইয়া, এডভোকেট তানভীর, নাঙ্গলকোট ছাত্রফোরাম ঢাকার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনি প্রমুখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত