Wednesday 28 October, 2026

নাঙ্গলকোটের ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের রি- ইউনিয়ন

23 February, 2025 11:41:06

 

নাঙ্গলকোট প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া উচ্চ বিদ্যালয় “এক্স স্টুডেন্ট অব ঢালুয়া হাইস্কুল” এর আয়োজনে রি- ইউনিয়ন জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রি- ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক মামুনুর রশিদ এর সভাপতিত্বে ফৌজিয়া ইসলাম হ্যাপীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রধান, ডি আই জি তবারক উল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শাহজাহান সাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান ভূইয়া বাছির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি জালাল আহমদ ভূঁইয়া, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক এসএম আমিনুল হক মাওলা।

রি- ইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব ওমর ফারুক, মুখপাত্র ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন ও আব্দুল্লাহ আল রায়হান এর সার্বিক তত্ত্বাবধানে কামরুল, গিয়াস উদ্দিন, আসমা শাহাদাত, মাঈনুদ্দিন, জনী, ইশাত, মিরাজ, আজাদ, ফারুক, সাইফুল, তাওহিদ, পিংকি, মেরী, কাজী মিরু, ইব্রাহিমের সহযোগিতায় অনুষ্ঠানে ৬ জন গুণী শিক্ষককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, ঢালুয়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়া, ঢালুয়া উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষক আব্দুল লতিফ, চৌকুড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুল হক, ঢালুয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাহবুবুল হক মজুমদার ও দিদারুল আলম।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০