নাঙ্গলকোটের তুলাতুলি বাজারের বন্ধু খামারে কোরবানির গরুর ব্যাপক সমাহার। | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, ব্যবসা, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটের তুলাতুলি বাজারের বন্ধু খামারে কোরবানির গরুর ব্যাপক সমাহার।

21 June 2023, 8:35:54

 

নাঙ্গলকোট প্রতিনিধ-

 

 

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি বাজারের বন্ধু খামারে রয়েছে পছন্দসই গরুর ব্যাপক সমাহার। খামারে প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত কোরবানির গরু ক্রয় করতে ক্রেতারা আসছেন। বন্ধু খামারে পাওয়া যায় বড়, ছোট ও মাঝারি ধরণের নানাহ জাতের গরু।
নিজেদের ফার্মে ৩ / ৪ বছর যাবৎ লালন-পালন করে কোরবানির জন্য গরু গুলো প্রস্তুত করা হয়েছে বলে জনান খামার মালিক দেলোয়ার হোসেন সওদাগর ও সোলাইমান সওদাগর।
গত কয়েক বছর যাবত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে বন্ধু খামার। কোরবানীর জন্য খামারে পালন করা দেশীয় জাতের গরু ক্রয় করতে পেরে ক্রেতারা ও বেশ খুশি।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত