নাঙ্গলকোটের পেরিয়া মহিলা আলিম মাদ্রাসায় শোকরানা সমাবেশ | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটের পেরিয়া মহিলা আলিম মাদ্রাসায় শোকরানা সমাবেশ

11 October 2025, 10:40:38

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা দাখিল থেকে আলিম শ্রেণিতে উন্নীত হওয়ায় শোকরানা সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ও মাদ্রাসা সভাপতি হামদুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থাপন (জনপ্রশাসন) মন্ত্রণালয় সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

পেরিয়া মাদ্রাসাতুল বানাত আলিম মহিলা মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ১ পিপি এডভোকেট বদিউল আলম সুজন, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুল্লাহ হিল বাকী খান, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার, সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, মন্তলী ফাজিল মাদ্রাসা সাবেক আরবী প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, হাঁপানিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আবুল বাশার, জামায়াত নেতা কাজী নূরে আলম সিদ্দীক, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান মনু, প্রফেসর নজরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আশারকোটা ডাক্তার যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ অধ্যাপক শাহজাহান, মাদ্রাসা দাতা সদস্য ডাক্তার আবু তাহের, মাষ্টার আব্দুল বারেক মজুমদার, সাবেক অবিভাবক সদস্য আবুল কালাম মেম্বার-সহ শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মহিন উদ্দিন মিয়াজী।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত