নাঙ্গলকোটের সাবেক মেয়র ও পৌর আ’লীগ সভাপতির পদত্যাগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি, নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডা: এ কে এম কামরুজ্জামানের ভাতিজা এ কে এম মনিরুজ্জামান খান আওয়ামীলীগ থেকে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে স্থানীয় গনমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষনা দেন।
মনিরুজ্জামান খান ২০১৪ সালে আওয়ামীলীগ সরকারের আমলে উপ – নির্বাচনে নাঙ্গলকোট পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি ২০১৫ সালে নাঙ্গলকোট পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
মনিরুজ্জামান খান বলেন, আমি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলাম। ২০০৭ সালে আমি জামায়াতে ইসলামীর নাঙ্গলকোট পৌরসভা আমিরের দায়িত্ব পালন করি। নাঙ্গলকোট পৌর সদরে আমাদের পারিবারিক অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আওয়ামীলীগ সরকার গঠন করার পর আমি বাধ্য হয়ে আওয়ামীলীগে যোগদান করি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আমি আওয়ামী লীগের সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে ঐক্যমত পোষন করছি।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত