নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর লাশ উদ্ধার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের স্টিল ব্রিজ সংলগ্ন গাগৈর খাল থেকে নাসরিন আক্তার (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। বুধবার বিকেল ৬টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত নাসরিন আক্তার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের সোলেমানের কন্যা।
স্থানীয় এলাকাবাসী জানায়, নিহতের মানসিক সমস্যা ছিল এবং সে মৃগী রোগী। সে কখন বাড়ি থেকে বের হয়ছে তার পরিবারের সদস্যরা জানে না। নাসরিন সব সময় নাঙ্গলকোট বাজারে এসে বিভিন্ন দিকে যায়। সে কখন এবং কি ভাবে মারা গেছে তার পরিবার তাও জানে না। তার পিতা একজন শ্রমিক।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক জানান, সে একজন মৃগী রোগী, তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কোন অভিযোগ না পেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত