নাঙ্গলকোটে জামায়াতে ইসলামী’র নির্বাচনী মহিলা সমাবেশ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশ শনিবার সকালে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাঙ্গড্ডা ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামীক বক্তা মাওলানা আ ন ম মাঈন উদ্দিন সিরাজী।
ইউনিয়ন সাংস্কৃতিক বিভাগ সভাপতি নাজমুল হাসান মোল্লা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি আব্দুল মালেক মোল্লা,উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক নেতা নজরুল ইসলাম সেলিম,উপজেলা শ্রমিক কল্যাণ সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন, জামায়াত নেতা মোতালেব হোসেন রিপন মোল্লা, সাবেক মেম্বার মাওঃ ইউনূছ, রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল মোতালেব, জামায়াত নেতা মাওলানা ইস্রাফিল, যুব বিভাগ সভাপতি তোফায়েল আহমেদ অপু, সাধারণ সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক বিভাগ সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ সোহেল, ব্যবসায়ী বিভাগ সভাপতি নজরুল ইসলাম রাসেল প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত