এস আই ওবায়দুল হকের কৃতিত্ব
নাঙ্গলকোটে ডাকাতির মালামাল উদ্ধার

নাঙ্গলকোট প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির ঘটনায় ৫ আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ ও লুট হওয়া মালামাল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছেন নাঙ্গলকোট থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল হক। রবিবার রাতে মামলাার বাদী মরিয়ম আক্তার পাখিকে উদ্ধারকৃত মালামাল বুঝিয়ে দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ই নভেম্বর গভির রাতে উপজেলার জোড্ডা ইউনিয়নের শংকরপুর গ্রামের স্কুল শিক্ষিকা মরিয়ম আক্তার পাখির ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
উল্লেখ্য গত ১০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওবায়দুল হক ও সঙ্গেীয় ফোর্স অভিযান চালিয়ে ট্টগ্রাম ও নাঙ্গলকোট থেকে ৫ আসামিকে গ্রেফতার করে। পরদিন ১১ নভেম্বর আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
মালামাল পেয়ে স্কুল শিক্ষিকা মরিয়ম আক্তার পাখি পুলিশ কর্মকর্তা ওবায়দুল হক ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি স্বল্প সময়ের মধ্যে ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে নাঙ্গলকোট থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত