নবগঠিত যুবদল কমিটি প্রত্যখ্যান করে বিক্ষোভ মিছিল | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, রাজনীতি, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে বিএনপি'র রাজনীতি হযবরল

নবগঠিত যুবদল কমিটি প্রত্যখ্যান করে বিক্ষোভ মিছিল

26 May 2023, 9:44:42

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে নবগঠিত যুবদল কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রদল সাবেক দু’বারের সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজাহারুল ইসলাম ছুফুর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করে উপজেলা যুবদলের একাংশ।

মিছিলটি উপজেলা সদরের খিলা ষ্টান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক দুই বারের সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম নাসির উদ্দিন, সাবেক সহ সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মাহমুদ কিরণ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ।

উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সফিকুর রহমান বাবুল চৌধুরী, নেসার উদ্দিন মজুমদার, সাইফুল ইসলাম, তারেকুল ইসলাম ভূইয়া, নুরে আলম পিন্টু, ইলিয়াস ভূইয়া, আব্দুর রহিম, জামাল ভূইয়া, আলমগীর হোসেন, খলিলুর রহমান রাশেদ ভূইয়া, আলাউদ্দিন মেম্বার, ইয়াছিন আরাফাত, পৌরসভা যুবদলের নেতা ডাক্তার মাইন উদ্দিন বাহার, মনিরুল ইসলাম, নাসির উদ্দিন পিন্টু, ইমাম হোসেন বাবু, ইয়াকুব মুনসি প্রমুখ

বক্তারা অনতিবিলম্বে টাকার বিনিময়ে দেয়া অবৈধ আহবায়ক কমিটি বাতিল না হলে লাগাতার কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত