নাঙ্গলকোটে নব নিযুক্ত নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে নব নিযুক্ত নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

11 December 2024, 9:32:03

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নব নিযুক্ত নিবার্হী কর্মকর্তা আল আমিন সরকার ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা’র সাথে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা বুধবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা নিবার্হী কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহম্মেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, প্রেসক্লাব সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী, সাইফুল ইসলাম, নাঈম উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় নব নিযুক্ত নিবার্হী কর্মকর্তা আল আমিন সরকার ও সহকারী কমিশনার মিল্টন চাকমা যথাযথ দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি রেলি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার, সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত