নাঙ্গলকোটে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, আহত-৮

নাঙ্গলকোট প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপির বাঙ্গড্ডা ও গান্দাচি গ্রামের মধ্যে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়ীঘর, দোকান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গড্ডা ইউপির গান্দাচি গ্রামের তাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম তানিম (২০) কিছু দিন আগে ফেসবুকে দেশী ও সন্ধুপীকে কটাক্ষ করে স্ট্যাটাস দেয়। এ নিয়ে বাঙ্গড্ডা পশ্চিম পাড়ার ছেলেরা বিভিন্ন কমেন্ট করে। এতে দুই পক্ষের মধ্যে বিভিন্ন কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে রবিবার রাত আনুমানিক ১টার দিকে বাঙ্গড্ডা ও গান্দাচি গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় কয়েকটি বাড়িঘর, দোকান ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেয়া হয়। এ সময় উভয় পক্ষের ৮জন আহত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন, বাঙ্গড্ডা গ্রামের প্রবাসী জহিরুল ইসলাম, রিক্সা চালক হানিফ,বাজার ব্যবসায়ী জামাল হোসেন, মনির হোসেন, তারেক হোসেন, সিএনজি চালক আমীর হোসেন,গান্দাচি গ্রামের সাফায়েত ও সুমন।
ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, আমি একটি অনুষ্ঠানে ছিলাম। বাঙ্গড্ডা পশ্চিম বাজারে মারামারি হচ্ছে শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সেখানে ছিলাম। গান্দাচি-বাঙ্গড্ডা গ্রামের ২/৪ জন ছেলের কারণে এ ঘটনা হয়েছে।
বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত । আমি চট্টগ্রামে অবস্থান করছি। বিষয়টি দুঃখজনক, শুনেছি আমার বাড়ীর গেইট ও জানালার গ্লাস ভেঙ্গেছে। কিছু হলেই এভাবে সাধারণ মানুষে বাড়ীঘরে হামলা করবে। আমি প্রশাসনের মাধ্যমে সুস্থ বিচার দাবি করছি।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, ৯৯৯ কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ক্ষতিগ্রস্তদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত