নাঙ্গলকোটে বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা শনিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।
মৌকরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, যুগ্ম আহবায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, মিজানুর রহমান মজুমদার, জহিরুল কাইয়ুম ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা সদস্য সচিব আব্দুল কাদের জিলানী।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারিক মিয়াজী, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, আদ্রা দক্ষিণ সভাপতি মাস্টার আব্দুস সাত্তার স্বপন, পেরিয়া ইউনিয়ন সভাপতি এডভোকেট আবুল বাশার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি এডভোকেট কামরুল হাসান, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুন্নবী, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, মৌকরা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক মানিক, পেরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢালুয়া ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল মমিন, বিএনপি নেতা শাহআলম ভূঁইয়া, মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, জুয়েল, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক সালা উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা মুন্না, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত