নাঙ্গলকোটে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

2 September 2023, 11:26:18

তাজুল ইসলাম-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শনিবার বিকেলে স্থানীয় শান্তির বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে, যুবনেতা ফরিদুর রহমান আবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু ,সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, প্রবীন বিএনপি নেতা আব্দুল মন্নান, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব জাফর আহম্মদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ছবির আহম্মেদ মেম্বার, বিএনপি নেতা কাজী দেলোয়ার হোসেন, যুবনেতা মাস্টার লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, বিএনপি নেতা শাহাআলম, বিএনপি নেতা কালাম মেম্বার, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক নজির আহাম্মদ মেম্বার, নেতা কবির ,ইউপি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল আলম, যুবদল নেতা ইউসুফ মোল্লা, তোফাজ্জল হোসেন টিপু, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুল হক, যুবদল নেতা ইলিয়াছ ভূইয়া।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত