নাঙ্গলকোটে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

16 December 2024, 9:06:02

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিজয় মেলার উদ্বোধন। মেলায় পিঠা- পুলি, ও কুঠির শিল্পের বিভিন্ন স্টল স্থান পায়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, পল্লী বিদ্যুৎ এজিএম শহীদুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপ-সহকারী কৃষি অফিসার জোনায়েদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণ করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত