নাঙ্গলকোটে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা

12 October 2025, 10:36:40

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –

কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ৪জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বেগম জামিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসীম উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র ও বেগম জামিলা উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি একেএম মনিরুজ্জামান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মো: বশিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -৪ এর পরিচালক সাখাওয়াত হোসেন শাহিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালযের সিনিয়র শিক্ষক মোঃ মনির হোসেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক হাফেজ মো: নুরুল আলম, কাজি নাদিউল হাছান, শাহিদা আক্তার ও শামীমা আক্তারের হাতে নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট, ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত