নাঙ্গলকোটে যুবদল নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জু (৩৮) মৃত্যু বরণ করেছেন। কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থেকে শুক্রবার দুপর দেড়টার দিকে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরীখীল গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনজুরুল আলম মঞ্জু কুকিরীখিল গ্রামের মরহুম মনু মিয়া ম্যানেজারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে ছোট। মনজুরুল আলম মঞ্জু ছাত্র জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাঙ্গলকোট উপজেলা সহ সভাপতি ও পরে মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইন কেন্দ্রীয় যুবদল সভাপতি এবং সর্বশেষ নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি দু’ভাই-দু’বোন, স্ত্রী, ২বছর বয়সী এক পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মনজুরুল আলম মঞ্জু’র মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মনজুরুল আলম মঞ্জু’র মৃত্যুতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ ভূঁইয়া, উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম ছুফু, যুবদল নেতা মোদাচ্ছের হোসেন লিটন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু।
মরহুম মঞ্জুর জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম ছুফু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন, সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, মজিবুর রহমান মুজিব, রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মজুমদার, এডভোকেট কেফায়েত উল্লাহ মোল্লা, বিএনপি নেতা কাজী শাহ আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মজুমদার, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান, জহিরুল কাইয়ুম, যুবদল নেতা মনিরুল ইসলাম, কামরুজ্জামান টিটু, মোদাচ্ছের হোসেন লিটন, সাখাওয়াত হোসেন শাহিন, এডভোকেট কাজী এনায়েত উল্লাহ, রিগান হাজারী প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত