নাঙ্গলকোটে শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী’র আলোচনা দোয়া মাহফিল ও উপজেলা নিবার্চন বর্জনে লিফলেট বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম, পৌরসভা কৃষকদল সদস্য সচিব নুরুল আমিন, যুবদল নেতা কবির খান, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল।

ছাত্রদল নেতা আমির হামজা মুন্নার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, উপজেলা বিএনপি সদস্য হায়াতুন নবী, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, উপজেলা কৃষকদল সভাপতি আবুল হাশেম মিয়াজী, মৎসজীবিদল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজী, পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন উপজেলা যুবদল নেতা আব্দুস সাত্তার, নুর গোলশাহ প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.





















মতামত