নাঙ্গলকোটে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সভাপতি হায়াতুন্নবী মজুমদার ফরিদ

নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা শাখার ম্যানেজার অপারেশন হায়াতুন্নবী মজুমদার ফরিদ নাঙ্গলকোট উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের মধ্য থেকে তাকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়।
জানা যায়, হায়াতুন্নবী মজুমদার ফরিদ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের সকল অবকাঠামোর মান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খোঁজখবর ও হোম ভিজিটের মাধ্যমে ছাত্র-ছাত্রী বৃদ্ধি, উঠান বৈঠক সহ সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বিদ্যালয়ের সকল কার্যক্রম ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে পরিচালনা করে আসছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল হক বলেন, আমি দুই বছর পূর্বে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকে হায়াতুন্নবী মজুমদার ফরিদকে সভাপতি হিসেবে পেয়েছি। বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে আমি উনাকে খুব আন্তরিকভাবে সবসময় কাছে পাই। তিনি স্কুলের সার্বিক কর্মকান্ড সব সময় নিবিড় ভাবে তদারকি করে থাকেন। আমাদের শিক্ষকমন্ডলী, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে উপজেলা পর্যায়ে একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
বিদ্যালয় সভাপতি হায়াতুন্নবী মজুমদার ফরিদ বলেন, আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন, বিদ্যালয় অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, ক্লাস ডায়েরি চালু, শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন, সরকারি স্কুলে ছেলেমেয়েদের পড়ানোর বিষয়ে অভিভাবকদের আস্থা তৈরি সহ সরকারি বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে পালনের চেষ্টা করে আসছি। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা যেমনি বেড়েছে লেখাপড়ার মান ও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সার্বিক দিক বিবেচনায় বর্তমানে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে ভালো অবস্থানে রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনহাজুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত মাসিক সভায় উপস্থিতি, শিক্ষকদের বিভিন্ন কাজে সহযোগিতা প্রদান, বিদ্যালয় মাঠ ভরাট, বিদ্যালয়র সৌন্দর্য বর্ধনের ফুলের বাগান, অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে হোম ভিজিট সহ বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে ভূমিকা রাখায় উনাকে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.





















মতামত