নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

8 June 2025, 3:48:15

নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

লাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

‎কুমিল্লার নাঙ্গলকোট হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামরুজ্জামানের কন্যা আমেরিকা প্রবাসী ফিরোজা জামান লিছার অর্থায়নে ঈদুল আজহা উপলক্ষে ৪শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে জামান্স ক্লিনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

‎নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান।

‎হাছান জামিলা ফাউন্ডেশন দপ্তর সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী ফিরোজা জামান লিছা, জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান, মাস্টার নাছির উদ্দীন,  আহছানুজ্প্রজামান তুষার প্রমুখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত