নাঙ্গলকোটে হেসিয়ারা নূরানীইসলামিয়া মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটে হেসিয়ারা নূরানীইসলামিয়া মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

30 December 2025, 7:50:04

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন হেসিয়ারা মধ্যমপাড়া নূরানী ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

হেসিয়ারা মধ্যমপাড়া নূরানী ইসলামিয়া মাদ্রাসা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেসিয়ারা মধ্যমপাড়া নূরানী ইসলামিয়া মাদ্রাসা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাঈন উদ্দিন।

হেসিয়ারা মধ্যমপাড়া নূরানী ইসলামিয়া মাদ্রাসা সহ-সুপার মাওলানা মুফতি জয়নাল আবেদীনের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেসিয়ারা মধ্যমপাড়া নূরানী ইসলামিয়া মাদ্রাসা উপদেষ্টা ডা.বাহার আহমেদ, মাদ্রাসা সুপার আলহাজ্ব মাওলানা আবু নছর, মাদ্রাসা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক ভূঁইয়া, শিক্ষক আলা উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, হেসিয়ারা মধ্যমপাড়া নূরানী ইসলামিয়া মাদ্রাসা উপদেষ্টা আমির হোসেন, মাওলানা আবুল খায়ের,ফখরুল ইসলাম, আহসান উল্লাহ, আব্দুল হামিদ, একরামুল হক, আব্দুল বারি, সেকান্তর আলী,মঞ্জুরুল হক ভূঁইয়া মেম্বার, গোলাপ হোসেন-সহ শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানে নূরাণী জামাত থেকে ৬ষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার আলহাজ মাওলানা আবু নছর।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত