নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

30 November 2025, 1:31:11

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
‎কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা শনিবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার।



‎নাঙ্গলকোটে প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মাষ্টার সোহরাব হেসেন।

‎সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য সোহরাব হোসেন, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাইফুল ইসলাম, সাংবাদিক রাশেদুল ইসলাম প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত