নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

9 July 2024, 5:04:05

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির ও ভাইস চেয়ারম্যনগণ দায়িত্ব গ্রহণ করেছেন। ৮ জুলাই সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সাধারণ সভার মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহরিনা আক্তার। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির বলেন, “উপজেলার বাজেট বরাদ্ধের মাধ্যমে নাঙ্গলকোটের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নাঙ্গলকোটের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত