নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা

18 December 2025, 8:01:09

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক মো: বশিরুজ্জামান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার, ডায়াবেটিক হাসপাতাল সদস্য মো: শাহজাহান, কাজী জসিম উদ্দিন, মো: আবু তৈয়ব মজুমদার, কবির খান, মো: আব্দুল মমিন, মাও: রুহুল আমিন, মাষ্টার লোকমান হোসেন, শাহাব উদ্দিন, আবু আহমেদ, খোন্দকার আবুল বাশার বাবুল, আব্দুল কাদের জিলানী প্রমুখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত