বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলে জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা | সংবাদ প্রতিক্ষণ

বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলে জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

29 July 2023, 11:11:00

নাঙ্গলকোট প্রতিনিধ-

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন মজুমদার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালক ও শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, জামাল উদ্দিন, স্কুল শিক্ষক আবুল কালাম নয়ন, ফরিদুল আলম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, হোসাইন ইকবাল, জাফর আহম্মেদ আপন, সেফায়েত উল্লাহ, ইউনুস মিয়া প্রমূখ।

বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায ৪৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৬ জন জিপিএ- ৫, ৮ জন জিপিএ-৪ লাভ করে। উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি সেরা ফলাফল অর্জন করেছে। ইতিপূর্বেও প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই খুশি।

ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনে স্কুল কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন মাহমুদুল হাসান সিফাত, মাহমুদা মজুমদার ইমতি, সামিরা আক্তার সিমি।

অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা জানান স্কুল শিক্ষক বৃন্দ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত