মন্তলী হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন
নাঙ্গলকোটে প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সোমবার দিনব্যাপী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনিসুল হক, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদ উল্লাহ স্বপন, সমাজ সেবক হাফেজ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাছির উদ্দীন মজুমদার, সমাজ সেবক মামুন মজুমদার, স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সদ্যপ্রাপ্ত
কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০
