মনতলী ফাযিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
3 February 2026, 9:48:47

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোটের মনতলী রহমানিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মনতলী রহমানিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ শামছুদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাব মহাসচিব ও মাদ্রাসা গভর্নিং বডি সভাপতি ফরিদ আহমেদ মজুমদার।
-
অধ্যাপক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, একাডেমি সুপারভাইজার আনিসুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও মাদ্রাসা শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, মাদ্রাসা সহ সভাপতি মাহফুজ আলম খন্দকার, সদস্য হানিফুজ্জামান আমিন, শিক্ষক প্রতিনিধি নুরুল আফসার।
এসময় উপস্থিত ছিলেন মন্তলী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, মাদ্রাসা গভর্নিং বডি সদস্য মাওলানা রশিদ আহমদ মজুমদার, মন্তলী হাইস্কুল সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দীন মজুমদার, সমাজসেবক নুরুল ইসলাম, নজির আহমদ ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত