ঝিকটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন

নাঙ্গলকোট প্রতিনিধি –
কুমিল্লার নাঙ্গলকোটের ঝিকটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সোমবার দিন ব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবু হানিফ বিএসসি,বি এড এর সভাপতিিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক সুপারভাইজার আনিসুল হক, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদ উল্লাহ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মাস্টার লোকমান হোসেন, ব্যবসায়ী শাহ আলম মানিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত