মুফতি মাওলানা শামছুদ্দীন নাঙ্গলকোটের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি –
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে নাঙ্গলকোটে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি মাওলানা মো. শামছুদ্দীন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের কৃতি সন্তান।
জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকির সভাপতিত্বে শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মাওলানা শামছুদ্দীনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মুফতি মাও:মোঃ শামছুদ্দিন ১৯৯৮ সালে ছারছিন দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে ফাজিল (ডিগ্রী) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা ৮ম স্থান, ২০০০ সালে একই মাদ্রাসা থেকে কামিল (হাদিস ) সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান ও নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (ফিকহ্) সম্মিলিত মেধা তালিকা ৭ম স্থানে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি নাঙ্গলকোটের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মন্তলী রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত