২১আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে নাঙ্গলকোটে মিছিল ও সমাবেশ

নাঙ্গলকোট প্রতিনিধি-
২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, সহ-সভাপতি আব্দুর রশিদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাছির, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন আলমগীর, হুমায়ুন কবীর মজুমদার, প্রচার সম্পাদক শাহ খোরশেদ আলম মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার রেজাউল হক ভূঁইয়া, মক্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম, আদ্রা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আদুল ওহাব,জোড্ডা পশ্চিম আওয়ামীলীগ সভাপতি আব্দুল হক ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফয়েজ কবির ভূঁইয়া, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ সদস্য আল মাহমুদ ভূঁইয়া বাবু, উপজেলা যুবলীগ কমিটির সদস্য জহিরুল্লাহ মজুমদার সুমন, যুবলীগ নেতা জুয়েল মোল্লা, মানিক হোসেন, পৌরসভার ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ছাত্রলীগ নেতা রহমত উল্লাহ রাহাত,শাহাদাত হোসেন, নাজমুল হাসান প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত