৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির আলোচনা সভা | সংবাদ প্রতিক্ষণ

৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির আলোচনা সভা

1 September 2023, 11:40:23

নাঙ্গলকোট প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জহিরুল কাইয়ুম, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাস্টার মিজানুুর রহমান স্বপন, রায়কোট দক্ষিণ সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, দৌলখাঁড় সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, পেরিয়া ইউনিয়ন সভাপতি এডভোকেট আবুল বাশার, উপজেলা যুবদল নেতা কবির খাঁন, পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না, পৌরসভা ছাত্রদল নেতা হারুন আর রশিদ, সাবেক কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম হিরু, নাঙ্গলকোট সরকারী কলেজ ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষকদল উপজেলা সভাপতি আবুল হাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবীদল সভাপতি হাজী আনোয়ার উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াছিন, শ্রমীকদল সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল, পৌরসভা কৃষকদল সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, পৌরসভা তাঁতীদল সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, পৌরসভা শ্রমীকদল সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, জেলা যুবদল ধর্মবিষয়ক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, শাহীন আলম, সাদ্দাম হোসেন, নূর গোলশাহ, উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, পৌরসভা ছাত্রদল ফরহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে প্রতিষ্ঠা বার্ষকী র‍্যালী শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত