চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | সংবাদ প্রতিক্ষণ

চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

13 July 2024, 6:07:37

চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি-

কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদল আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন।
শুক্রবার বিকেলে মুন্সিরহাট বাজারস্থ আলিফ ফুড পার্ক এন্ড পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুন্সিরহাট ইউনিয়ন যুবদলে আহবায়ক আবদুল হালিম ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দিন মোল্লা, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্যজীবিদল আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতীদল সাধারন সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মোঃ আবুল হাসেম, নূর মোহাম্মদ, নাজমুল হাসান মনির, রফিকুল ইসলাম শামীম, খোরশেদ আলম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক কাজী মোঃ রিপন মিয়া, বাতিসা ইউনিয়ন যুবদল আহবায়ক কামরুল ইসলাম ভূঁইয়া, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দিন নয়ন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদল সভাপতি মোঃ রিপন মিয়া, শুভপুর ইউনিয়ন উত্তর যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদল সদস্য সচিব নুরুন্নবী মানিক, উপজেলা যুবদল নেতা মোজাম্মেল হক, উপজেলা যুবদল সাবেক সদস্য তৌহিদ উল্লাহ, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব, ছোটন মোল্লা, মোঃ ফিরোজ, মোঃ স্বপন মিয়াজী, মোঃ ইসমাঈল, যুবদল নেতা মোঃ ফরিদ, মোঃ আবুল হাসেম, আবদুল মোতালেব, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাতুল ইসলাম নাঈম, ওমর ফারুক।


মুন্সিরহাট ইউনিয়ন যুবদল সদস্য সচিব জাফর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আলম মেম্বার, মাহবুবুর রহমান, মাওলানা আবদুল হক, চিওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জাহাঙ্গীর, কনকাপৈত ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদল যুগ্ম আহবায়ক মোঃ সেলিম, আকবর হোসেন, চিওড়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক মোঃ বাবলু, জাকারিয়া লিটন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদল ১নং ওয়ার্ড সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ মঞ্জুল হক, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক দিদারুল আলম, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আমান উল্লাহ, সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেম, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ রুবেল হোসেন, সাধারন সম্পাদক মোঃ সুমন, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল, সাধারন সম্পাদক মাইন উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ খোকন, সাধারন সম্পাদক মোঃ আবু রশিদ, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক মোঃ সাদেক হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারন সম্পাদক মোঃ আরিফুর ইসলাম, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদল নেতা সজিব, বিজয়, রাব্বি, বাতিসা ইউনিয়ন ছাত্রদল নেতা নোমান ও শাহীনসহ মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে আবদুল হালিম ভূঁইয়াকে সভাপতি ও জাফর আহমেদকে সাধারন সম্পাদক করে মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত