নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

10 April 2025, 11:18:00

নাঙ্গলকোট প্রতিনিধি –

নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র নব গঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া ও সদস্য সচিব নুরুল আফসার নয়নকে রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মৌকারা ইউনিয়নের কালেম গ্রামে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। উপজেলা মৎস্যজীবী দল আহবায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল আফসার নয়ন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান খোকন, অধ্যাপক মোশারফ হোসেন, আদ্রা উত্তর বিএনপি সভাপতি শহিদুল ইসলাম, মৌকারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা নুরুজ্জামান বাচ্চু, নুরুল ইসলাম, এয়াকুব আলী সোহেল, মো: এয়াছিন, রাসেল, আব্দুল জলিল, জাকের হোসেন, ডাক্তার আমিন জামায়েল, আবুল হোসেন, রেজাউল হক, বেলাল হোসেন, খোরশেদ আলম, আলমগীর হোসেন মিন্টু, শহীদ উল্লাহ। যুবদল নেতা নাজিম উদ্দিন, লোকমান হোসেন, নাসির আহমদ, ফরহাদ আহমদ, জামাল উদ্দিন, জহিরুল হক, ইলিয়াস, রাজন প্রমুখ ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত