নাঙ্গলকোটের মন্তলী আলোকিত তরুণ সংঘের আত্মপ্রকাশ | সংবাদ প্রতিক্ষণ
Home / জেলা সংবাদ, লিড নিউজ, সারাদেশ / বিস্তারিত পড়ুন

নাঙ্গলকোটের মন্তলী আলোকিত তরুণ সংঘের আত্মপ্রকাশ

26 August 2023, 12:57:35

 

নাঙ্গলকোট প্রতিনিধ-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মন্তলী যুব সমাজের উদ্যোগ আলোকিত তরুণ সংঘের শুভ উদ্বোধন শুক্রবার সকালে মন্তলী ফাজিল ডিগ্রি মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলোকিত তরুণ সংঘের উদ্যোক্তা আব্দুর রহিম রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্তলী বাজার জামে মসজিদের খতিব মাওঃ খলিলুর রহমান, ইউপি সদস্য শাহ জালাল মোল্লা, গুনবতী ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ মঞ্জুর আহমদ, বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুল পরিচালক মাওঃ সাইফ উদ্দিন, মাষ্টার নিজাম উদ্দিন, সমাজ সেবক লুৎফুর রহমান, শাহ আলম মানিক, শাহাদাত হোসেন লিটন, প্রভাষক মোজাম্মেল হক, কাজী আশিকুর রহমান অপু,জিয়াউল হক, মাহফুজ আজীম, মুজাহিদুল ইসলাম, খোরশেদ আলম মোল্লা, আজহারুল ইসলাম শাহীন, মাওলানা হোসাইন, ইয়াহিয়া খন্দকার, রিয়াদ,বিজয়,বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত তরুণ সংঘ মন্তলী প্রতিষ্ঠার মূল লক্ষ্য মন্তলী গ্রামের তরুণদের আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করা। ইভটিজিং, মাদক, কিশোরগ্যাং নির্মূল, মন্তলীতে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় কাজ করা।

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত