নাঙ্গলকোটে রোটারী ক্লাবের কলার হ্যান্ডওভার ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান

নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে রোটারী ক্লাবের আয়োজনে কলার হেন্ডওভার অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোটের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
রোটারিয়ান শাহাদাত হোসেন সুমন ও ইউনুস মিয়া নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাঙ্গলকোট উপজেলা ক্লাব প্রেসিডেন্ট বশিরুজ্জামান খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্নর ইন্জিঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর কামরুল ইসলাম, ফাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, রোটারিয়ান পৌর মেয়র আব্দুল মালেক, বেলাল হোসেন, শাহ খোরশেদ আলম, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, আমিনুল হক মাওলা, সেক্রেটারি ফারহানা ইয়াছমিন, আব্দুল হক, সৈয়দ এহতেসাম হায়দার রুবেল, আব্দুল কাহার সিদ্দিকী, মাঈন উদ্দিন লাকী, সাবেক কাউন্সিলর এমরান বাহার, পিডিটি বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আত্ম-মানবতার সেবায় রোটারি ক্লাব কাজ করে আসছে। ভবিষ্যতে ও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তারা উপস্থিত সকলকে রোটারি ক্লাবের সাথে একাত্ম হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে পৌরসভার ১৯টি গ্রামের ১০০ হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত