নাঙ্গলকোটে ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মুনাজাত, আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগ আহবায়ক আব্দুল মালেক।
বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহপরান, ঢালুয়া ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মহসিন, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক জাবেদ শেখ, বক্সগঞ্জ ইউনিয়ন যুগ্ন আহবায়ক নেসার উদ্দিন সুজন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি রুবেল, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মিলন, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা শাখা সভাপতি ফখরুল ইসলাম রাসেল,বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক সাকিব, মক্রবপুর ইউনিয়ন সভাপতি সোহেল ভুঁইয়া প্রমুখ।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.





















মতামত