পেরিয়া ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ড ছাত্রদলের পরিচিতি সভা | সংবাদ প্রতিক্ষণ

পেরিয়া ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ড ছাত্রদলের পরিচিতি সভা

13 October 2023, 11:18:07

নাঙ্গলকোট প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড ছাত্রদলের পরিচিতি সভা শুক্রবার বিকেলে বাঙ্গড্ডা ফুড ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সেচ্ছাসেবকদল সদস্য সচিব মাহফুজ সর্দারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পেরিয়া ইউনিয়ন যুবদলনেতা খান মোবারক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলনেতা হাজী মাহবুব।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলনেতা সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মজুমদার শিপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, বিএনপি নেতা সাদেক হোসেন, যুবদলনেতা ওমর ফারুক, সেচ্ছাসেবকদল নেতা জয়নাল আবেদীন সুমন, যুবনেতা নেতা আব্দুল কাইয়ুম মনসু, জহিরুল ইসলাম, আব্দুস সালাম আবু, সেচ্ছাসেবকদল নেতা জয়নাল আবেদীন, আশারকোটা কলেজ ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, ছাত্রদলনেতা রাজু, রিয়াদ, যোবায়ের, সাব্বির, তাইয়েপ প্রমূখ।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত