নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শ্রীফলিয়া বাজার অনুষ্ঠিত হয়েছে। শ্রীফলিয়া বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ মাঠে মানববন্ধনে মিলিত হয়।
পেরিয়া ইউনিয়ন ওয়ামা পরিষদ সভাপতি মাওলানা তোফায়েল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওলামা পরিষদ উপদেষ্টা মাওলানা জাকির হোসেন বেলালী, সহ-সভাপতি মাওলানা সা’দ উদ্দিন, সহ সেক্রেটারি মাওলানা হানজালা আল- হাবিব, শ্রীফলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ রহমত উল্লাহ, সহ কোষাধক্ষ্য মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আবু জাফর, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত