নাঙ্গলকোটে রওশন – রফিক একাডেমি ও হাছান – জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী ও ১শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা বিতরণ | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে রওশন – রফিক একাডেমি ও হাছান – জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী ও ১শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা বিতরণ

24 October 2023, 10:03:16

নাঙ্গলকোট প্রতিনিধি-

কুমিল্লার নাঙ্গলকোটে রওশন- রফিক একাডেমী ও হাছান- জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন শিক্ষার্থীকে এককালীন ৬ হাজার টাকা ও ১শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ ৫ শত টাকা বিতরণ অনুষ্ঠান সোমবার বিকেলে রওশন রফিক একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য এ কে এম কামারুজ্জামান খাঁনের ভাই এ কে এম রফিকুজ্জামান খাঁনের কন্যা, আমেরিকা প্রবাসী নাসরিন জামান তুহিন।

বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, জামান্স ক্লিনিক ঢাকা ও নাঙ্গলকোটের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বশিরুজ্জামান, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খাঁনের পুত্র আহসান উজ জামান তুষার, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা বিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা চৌধুরী, সহকারি শিক্ষিকা নার্গিস আক্তার, নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রধান শিক্ষক আবু জাফর।

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত