১৩ লাখ টাকা খরচ করে বিদেশ লাশ হলেন সাগর

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
১৩লাখ টাকা খরচ করে ইউরোপ যাওয়ার ১মাস ৯দিন পর লাশ হলেন কুমিল্লার নাঙ্গলকোটের হিয়াজোড়া গ্রামের মহিন উদ্দিন সাগর (৪২)। ইউরোপের দেশ মাল্টায় বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন বলে জানান সাগরের ভগ্নিপতি আব্দুল্লাহ।
পারিবারিক সূত্র জানায়, উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের ক্বারী বাড়ির জাকির হোসেনের ছেলে মহিন উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে দেশে বিভিন্ন চাকুরী ও ব্যবসা করেন। সফল হতে না পেরে চলতি বছরের ১ নভেম্বর প্রায় ১৩ লাখ টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টায় যান।
গত শনিবার ছুটির দিনে বাড়িতে পরিবারের লোকদের সাথে কথা বলার পর একই রুমে থাকা অন্যদের সাথে দুপুরের খাবার খেতে বসেন, এসময় তিনি হঠাৎ ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মহিন উদ্দিন সাগরের মাহিন নামে ৫বছর বয়সী পুত্র ও মাইশা নামে আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, মহিন উদ্দিন সাগর খুব ভাল মানুষ ছিলো, কিছু দিন হলো জীবিকার তাগিদে ইউরোপে গিয়েছেন। গতকাল রাতে তার পরিবারের পক্ষ থেকে আমাকে মৃত্যুর খবর জানিয়েছে। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে। আমি সাগরের আত্মার মাগফিরাত কামনা করি।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত