নাঙ্গলকোটের পিপড্ডা বাই – কিংস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পিপড্ডা বাই – কিংস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নকআউট পদ্ধতিতে খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে।
রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ মেম্বার শেখ আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমদ মোল্লা, সাবেক মেম্বার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, যুবনেতা তোফাজ্জল হোসেন টিপু, রিগান হাজারী, ইউসুফ মোল্লা, ইলিয়াস ভূঁইয়া।
দুবাই প্রবাসী রুবেল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে খেলায় উপস্থিত ছিলেন, ফখরুল ইসলাম রাশেদ, রুবেল, মোহাম্মদ সৌরভ প্রমুখ।
উদ্বোধনী খেলায় চৌদ্দগ্রাম উপজেলার বাং পাই যুব কল্যাণ ও নাঙ্গলকোট উপজেলার চান্দের বাগ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে।
Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.






















মতামত