Thursday 16 April, 2026

নাঙ্গলকোটের যে সকল উন্নয়ন কাজ বাকি আছে, সকল কাজ সমাপ্ত করবো- অর্থ মন্ত্রী

3 July, 2023 1:05:27

 

নাঙ্গলকোট প্রতিনিধি:

 

নাঙ্গলকোটের যে সকল উন্নয়ন কাজ বাকি আছে, আমি কথা দিয়ে গেলাম সকল কাজ সমাপ্ত করবো। সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। কারো সাথে হিংসা বিদ্ধেষ করবেন না, আল্লাহ হিংসাকে পছন্দ করেন না। কার অবস্থান কি হবে এটা আল্লাহর পক্ষ থেকে নিধার্রিত। আমি যখনই সুযোগ পাবো আপনাদের সাথে দেখা করতে ছুটে আসবো। রবিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেন। নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আ’লীগ উপদেষ্টা অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা আ’লীগ সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য নাছরিন আক্তার মুন্নী, উপজেলা আ’লীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, আবু তাহের ছোট, পৌর আ’লীগ সভাপতি মজিবুল হক মিন্টু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর, সাধারণ সম্পাদক অনি মজুমদার প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অপরদিকে, বিকালে উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে বটতলী ইউনিয়ন আওয়ীমীলীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। বটতলী ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউছুফ, সাবেক সভাপতি রফিকুল হোসেন, বটতলী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল জলিল, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, বটতলী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাছান ভূঁইয়া বাছির, সদস্য মজিবুর রহমান চেয়ারম্যান, আ’লীগ নেতা মাস্টার আবুল খায়ের আবু, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আফসার, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল হক প্রমুখ।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০