Wednesday 29 July, 2026

‎নাঙ্গলকোটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান

3 June, 2025 10:33:11

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
‎কুমিল্লার নাঙ্গলকোটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

‎নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।

উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী প্রমুখ।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

সদ্যপ্রাপ্ত

সম্পাদকঃ মো. তাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক: আনিকা তাহসিন, বার্তা সম্পাদক: তৈয়বুর রহমান সোহেল, উপদেষ্টা সম্পাদক: এম এস দোহা, আইন উপদেষ্টা: এডভোকেট মোহাম্মদ কেফায়েত উল্লাহ মোল্লা।
৬০/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০, মোবাইল:০১৭১৫-২৫২৩২৫,ই-মেইল: sangbadprotikhan1@gmail.com  www.sangbadprotikhan.com

কারিগরি সহযোগিতায়: মিশন টেকনোলজি ৬০/বি, পুরানা পল্টন, ঢাকা ১০০০