নাঙ্গলকোটে বন্যায় ভেসে গেছে প্রবাস ফেরত যুবকের স্বপ্ন | সংবাদ প্রতিক্ষণ

নাঙ্গলকোটে বন্যায় ভেসে গেছে প্রবাস ফেরত যুবকের স্বপ্ন

5 September 2024, 10:26:36

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের ভাই ভাই মৎস্য খামারের ১১ টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেন খামারের স্বত্বাধিকারি প্রবাস ফেরত জিয়াউল হক।
জানা যায়, নাঙ্গলকোটের ভাই ভাই মৎস্য খামারের মালিক জিয়াউল হক দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে মৎস্য চাষ ও গরুর খামারের ব্যবসা শুরু করেন। এবারের বন্যায় তার ১১ টি পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির পোনা মাছ পানিতে ভেসে গেছে। এছাড়াও বন্যার কারণে তার গরুর খামারের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক টাকার মওজুদ খাদ্য নষ্ট হয়ে গেছে। জিয়াউল হক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতা কামনা করেন ।
খামারের মালিক জিয়াউল হক বলেন, নিজের পুঁজি, বিভিন্ন খাদ্য ব্যবসায়ীদের টাকা ও ধারদেনা করে ১১ টি পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ চাষ করেছি। অকষ্মিক বন্যায় আমার প্রায় ১৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। আমি এখন দিশেহারা। আমি সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।

নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত খামারি লিখিত আবেদন করলে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে সহযোগিতার বিষয়ে চেষ্টা চালিয়ে যাব।

 

Unauthorized use of news, image, information, etc published by %sitename% is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

মতামত